একটা বিচ্ছেদ এই বলি-নায়িকাকে দেউলিয়া করে দিল!

বাংলার দর্পন-

‘মহব্বতে’ মতোর ছবিতে আত্মপ্রকাশ। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার। যশরাজের মতো ব্যানার। কিন্তু, তার পরও কেরিয়ারে গতি আসেনি। এরপর কখনও যুবরাজ সিং-এর সঙ্গে সম্পর্ক তো কখনও এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এভাবেই খবরে ছিলেন অভিনেত্রী কিম শর্মা। কিন্তু, সম্প্রতি বিয়ের পর ‘সেটলড্’ কিম এবার কার্যত দেউলিয়া।
ডিএনএ-র খবর অনুযায়ী, বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন অভিনেত্রী কিম শর্মা ও তাঁর ব্যবসায়ী স্বামী আলি পাঞ্জানি।

 

 

২০১০ সালে বিয়ের পর থেকেই কেনিয়া চলে যান দু’জনে। কিন্তু, সম্প্রতি অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আলি। আর এর জেরেই কিমের সঙ্গে তাঁর বিচ্ছেদ বলে জানিয়েছে ওই সংবাদসংস্থা।
মোহব্বতে ছবিতে কিম শর্মা
আর এতেই নাকি অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন কিম। কেনিয়া থেকে মুম্বইতে ফিরে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করতে চাইছেন অভিনেত্রী। কিম শর্মা থেকে নিজের প্রকৃত নাম কিমি শর্মা’তেই ফিরে গেছেন তিনি। তবে এর মধ্যেও টিনসেল টাউনে জোর গুজব, ফটোগ্রাফার অর্জুন খান্না’র সঙ্গে সম্পর্ক চলছে কিমের। যদিও কোনওপক্ষই এই নিয়ে মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *