সোনাগাজী পৌর শহরের ইলিয়াছ ইলেক্ট্রনিক্সে চুরি

ফেনী প্রতিনিধি :
সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কের ইলিয়াছ ইলেক্ট্রনিক্সে গতরাতে চুরি হওয়ার খবর পাওয়া গেছে ।
দোকান মালিক মো. ইলিয়াছ জানান, লকডাউন এর কারনে গত ৪দিন দোকান বন্ধ ছিল । আজ সকালে দোকানের শাটার খোলা দেখে পার্শ্ববর্তী দোকানদারের মাধ্যমে খবর পেয়ে দোকান খুলে দেখি মুল্যবান মোবাইল সহ কয়েকটি ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়েছে । যার আনুমানিক বাজার মুল্য প্রায় দুই লক্ষ টাকা ।

তিনি আরো জানান, সিসি ফুটেজে দেখা গেছে , অজ্ঞাত এক যুবক মধ্যরাতে তালা কেটে দোকানে প্রবেশ করে এবং মাত্র ১০/১২ মিনিটের মধ্যে মুল্যবান মালামাল নিয়ে দ্রুত বেরিয়ে যায় ।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । এবং দোকানের সিসি ফুটেজ উদ্ধার করা হয়েছে । চোর সনাক্তের চেষ্টা চলছে ।
বাংলারদর্পন /সোনাগাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *