সোনাগাজীতে বিয়ে বাড়ীতে ভ্রাম্যমান আদালতের হানা : দু’পক্ষের জরিমানা

ফেনী প্রতিনিধি >>
অভিযান চালিয়ে বিবাহের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন । রোববার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর ছলিম উদ্দিন মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই সময় কঠোর লকডাউন উপেক্ষা করে হেদায়েত উল্লাহর মেয়ের বিবাহ অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন’র নেতৃত্বে বাংলাদেশ সেনা বাহিনীর একটি দল বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় কনের পিতা হেদায়েত উল্যাহর দুই হাজার টাকা ও বরের আট হাজার টাকা জরিমানা করা হয়। এবং দুই পক্ষের মুচলেখা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩জনকে অর্থদন্ড দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *