ফেনী প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি ও ছবি বিকৃত করার অভিযোগে ফেনীর সোনাগাজীতে নুরুল আফসার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) রাতে জেলা পরিষদ সদস্য ও সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক হোসেন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্ত ওই যুবক উপজেলার আহমদপুর গ্রামের টেন্ডলবাড়ীর সিরাজুল ইসলামের ছেলে। সে জনতা ব্যাংক স্থানীয় মতিগঞ্জ শাখায় এমএলএসএস হিসাবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় রাতে ফারুক হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ফেনীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বাংলারদর্পণ,