ফেনী প্রতিনিধিঃ
ফেনী প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক বিশেষ সুবিধাপ্রাপ্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ফেনী ট্রাংক রোডস্থ ডাঃ সাজ্জাদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
প্রেসক্লাবের মানবিক কাজের জন্য ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক ।
ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনএন জীবনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-
ফেনী জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত, স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল , নব-নির্বাচিত পৌর কাউন্সিলর খালেদ খান ও ফেনী জি একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মনির আহমেদ, সাবেক সাধারন সম্পাদক এসএম ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক কাজী হাবিবুল্যাহ, এবিএম নিজাম উদ্দিন , সাবেক যুগ্ন সম্পাদক কাপি দিদার , কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক শরীফ ভুঞা , প্রচার সম্পাদক রফিকুল ইসলাম , ধর্ম সম্পাদক আহসান উল্যাহ ।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন , সাহিত্য সম্পাদক , সফি উল্যাহ রিপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ মিলন, নির্বাহী সদস্য ডাঃ নজির আহমদ,জসীম উদ্দিন ফরায়েজী, মহিলা সম্পাদক সাহিদা সাম্য লিনা, সদস্য এস এইচ খোকন, গাজী মোহাম্মদ হানিফ, নাছির উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, রেহেনা আলম মিতু, পিনু শিকদার , সোনাগাজী প্রেসক্লাব সেক্রেটারী ছালাহ উদ্দিন , কোষাধ্যক্ষ আফতাব হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় ফেনীর শীতার্ত দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলার দর্পন