সোনাগাজীতে ডাকাতি

 

সোনাগাজী প্রতিনিধি :  রোববার গভীর রাতে সোনাগাজী সদর ইউনিয়নের সোনাগাজী- মুহুরী প্রজেক্ট সড়কের মল্লিক বাড়ির স্টেশনের পাশে (মধ্যম সুজাপুর গ্রামের) সৌদি প্রবাসী খোকা মিয়ার বাড়িতে দূর্ধর্ষ’ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, গভীর রাতে ৮/১০ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে অস্ত্রের মুখে গৃহকর্তা’ খোকা মিয়া ও তার স্ত্রীকে  জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার সহ ঘরে জমি রেজিষ্ট্রি বাবদ রক্ষীত ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শ’ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *