পরশুরামের সীমান্ত এলাকা থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার | বাংলারদর্পণ

আবু ইউসুফ মিন্টু:
পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো: করিম (২৮) স্বপন (২৪)এর লাশ উদ্বার করেছে স্থানীয়রা।

জানাযায়, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রবিবার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন।

তিনি জানান লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। কিভাবে মারা গেছে কোন অনুমান করা যাচ্ছেনা।

পরশুরাম থানার ওসি সওকত হোসেন দুই জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *