খাগড়াছড়িতে নিজঘরে গণধর্ষনের শিকার এক নারী

প্রতিবেদক :
গত বৃহষ্পতিবার খাগড়াছড়ি সদরস্থ “বলপিয়ে আদাম” গ্রামে নিজ বাড়ীতে গণধর্ষণের শিকার হওয়া ভিক্টিমের (২৬) সাথে কথা বলে জানা গেল, রাত ২টায় ৯ জন সেটেলার বাঙালী বাড়ীর মেইন গেইটের উপরের দিকে বেয়ে উঠে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে গণধর্ষণ করে এবং নগদ ৮হাজার টাকা ও কয়েক ভরি গহনাসহ লুটপাট করে নিয়ে যায় ।

ভিক্টিমের বয়ানমতে, এই সময় বাঙালীদের হাতে দা,ছুঁড়ি ও অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল।

ভিক্টিম জানান,সেটেলারদের কারোর নাম জানা না থাকলেও কিন্তু তাদের সকলের চেহারা পরিচিত এবং তাদের প্রত্যেকের বাড়ী হলো খাগড়াছড়ি সদরস্থ গঞ্জপাড়ার বাঙাল হাটি মৌজা গ্রামে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভিক্টিম খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং উল্লেখিত ঘটনায় ৯ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গণধর্ষণের মামলা করা হয়েছে বলে জানা যায়।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *