সোনাগাজীতে ৭কোটি টাকা ব্যায়ে নির্মিত মাওলানা ঘাট সেতু উদ্বোধন | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর উদ্বোধন করেছেন ফেনী-৩ আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মাসুদ উদ্দিন চৌধূরী।

রোববার বিকালে সেতু উদ্বোধনকালে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ভিশন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান পাবে। উন্নয়নের অংশিদার হিসেবে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, মজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, যুবলীগ নেতা আনোয়ার খায়ের উপস্থিত ছিলেন।

জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূরনবী এন্ড হক ট্রেডার্স জেবি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ টু ছোট ফেনী নদী ভায়া মাওলানা পাড়া মসজিদ রোডের ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করেছে।

জানাযায়, ৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটি সম্পন্ন করেছে। এতে করে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে দুটি ইউনিয়নের মানুষদের। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *