সোনাগাজীর চর ইঞ্জিমানে আমেরিকা প্রবাসির নির্মানাধিন বাড়িতে সন্ত্রাসী হামলা

ফেনী প্রতিনিধি-
সোনাগাজী চরদরবেশে আমেরিকা প্রবাসির নির্মানাধিন বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে চরদরবেশ ইউনিয়নের আনোয়ার মিয়ার বাড়িতে।

সন্ত্রাসী ইমাম হোসেন মেহেদীর নেতৃত্বে আমেরিকা প্রবাসী রিয়াদের বাড়িতে চাঁদার দাবীতে এই হামলা করা হয় বলে জানায় স্থানীয়রা। এ নিয়ে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন প্রবাসির পরিবারের সদস্যরা।

রিয়াদের বড়বোন জানান, সন্ত্রাসী মেহেদী জলদস্যু টিপুর সংঙ্গী।
বন্দুক যুদ্ধে টিপু মারা যাওয়ার পর মেহেদীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।

আমাদের পুরো পরিবার আমেরিকা থাকায় আমাদের নির্মিত ভবনে চাঁদা না পেয়ে তারা হামলা চালায় এবং ভবনের কিছু অংশ ভেঙে পেলে। আমরা সন্ত্রাসী হামলার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন নাডু জানায়, বখাটে মেহেদী কারো কথা শুনেনা তাকে বারবার নিষেধ করার পরও সে আইনকে তোয়াক্কা না করে এ ধরনের ঘটনা ঘটায়।

হামলার বিষয়ে জানতে চাইলে মেহেদি জানায়, আমেরিকা প্রবাসির নির্মিত ভবনে নাকি সে জায়গা পাবে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *