মো.আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৫ শে মার্চ উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন। শুক্রবার রাত্রি ১২টা ১ মিনিট ফুলবাড়ী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৫ শে মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির এর নেতৃত্ব স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মােমবাতি প্রজ্জ্বলন করেন এতে অংশ গ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মেহেদী হাসান মিঠু। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহীনুর রশিদ বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুজ্জামান বাপ্পি, রুহুল আমিন, মােঃ ফিজার, আরমিরা সরকার,বাবু, ফয়সাল, হামিদুল, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম আজাদ, রিপন রায়, আমজাদ, মাে. হাবীব, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও গ্রান্থাগার বিষয়ক সম্পাদক মােঃ রাশেদুজ্জামান রাশেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মােঃ শহিদুল ইসলাম। দিবসটি পালনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহন করেন।