দাগনভূঁইয়া -আমুভুঁইয়ার হাট সড়কটির বেহাল দশা : জনদূর্ভোগ চরমে | বাংলারদর্পন

কাজী হাবীব সুমন :
ফেনীর দাগনভূঁইয়া- আমুভূঞার হাট সড়ক বা ইকবাল মেমোরিয়াল (ডিগ্রী)কলেজ রোডের বেহাল দশা। জনদূর্ভোগ চরমে হলেও যেন দেখার কেউ নেই!

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত দাগনভূঞা যাবার একমাত্র সড়কটি মরণফাঁদে পরিনত হলেও তা লাঘবে এলজিইডি কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না !


চন্দ্রদ্বীপ,কেরোনীয়া,আলাইয়ারপুর হয়ে দাগনভূঞা যাওয়ার এই সড়কটি দীর্ঘ দেড়যুগের ও বেশি সময়ে কোনো সংস্কার না হওয়ায় সড়কের বুকে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

 

বিশেষ করে বর্ষা মৌসুমে তা যানচলাচলের অনুপযোগী হয়ে যায়।

 

 

এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো মানুষ যাতায়াত করেন । সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হয় গর্ভবতী নারী ও রোগীদেরকে।

 

 

সড়কের বেহাল দশায় জরুরি সেবা পেতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে নানান বিড়ম্বনায়।

 

 

জানা যায়, সড়কের কার্পেটিং ও মেঘাডম সরে খানা খন্দকের সৃষ্টি হয়েছে।

 

প্রায় ৪ কিলোমিটারের এই সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে দাগনভূঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন সহ সংশ্লিস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *