মানব পাচারের অভিযোগ : দাগনভূঞার দুই যুবক গ্রেপ্তার | বাংলারদর্পন

ফেনী’ প্রতিনিধি :
মানব পাচারের অভিযোগে ফেনীর দাগনভুঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের কামাল উদ্দিন ও জামাল উদ্দিন নামের দুই ভাইকে বাড়ী থেকে ঢাকার ডিবি আটক হয়েছে ।

ফেনীর দাগনভুঞা উপজেলার ২নংরাজাপুর ইউনিয়নের গনিপুর বাহার মেম্বারের ভাতিজা ঢাকায় জে, কে ট্রাভেলস এর মালিক কামাল ও জামাল দুই ভাইকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

জানা যায়, গত দুই বছর আগেও যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সেই কামাল ও জামালের হঠাৎ বড়লোক হয়ে উঠার বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| তারা কি এমন আলাদীনের চেরাগ হাতে পেল সেটাই সবার প্রশ্ন| গত দুই বছরে তারা কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছে।

ঢাকায় ফ্ল্যাট, ফেনীতে বাড়ী, রাজাপুর বাজারে দেড় কোটি টাকার জায়গা কিনে সেখানে দুই কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মার্কেট নির্মাণ দামি গাড়ি ছাড়াও গ্রামে, ফেনীতে ও ঢাকায় কয়েক কোটি টাকার জমির মালিক হয়েছেন।

ট্রাভেলস ব্যবসার আড়ালে তাদের আয়ের প্রকৃত উৎস কি তা এক বিরাট প্রশ্ন এলাকায় পুলিশ প্রশাসনের কিছু কর্তা ব্যক্তির সাথে তাদের ঘনিষ্ট উঠাবসা ও সখ্যতা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।

দুই মাস আগে গ্রামের বাড়ীতে প্রাসাদোপম দোতলা একটি ভবনের নির্মাণ কাজ শুরু করে এলাকায় দুই ভাইয়ের রাজকীয় চলাফেরা সবার নজর কেড়েছে। আজ বুধবার (৮জুলাই) ভোর বেলা ঢাকা থেকে ডি বি পুলিশের একটি দল দুই ভাইকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

অজ্ঞাত কারণে,এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| সঠিক তদন্তের মাধ্যমেই তাদের আয়ের উৎস এবং অঢেল সম্পদ অর্জনের তথ্য জানা যেতে পারে| বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *