সোনাগাজী -দাগনভুঞার ১৯টি পরিষদে সাংসদ মাসুদ চৌধুরীর ঈদ উপহার বিতরণ

ফেনী প্রতিনিধি :
নির্বাচনি এলাকা সোনাগাজী ও দাগনভূঞার দুটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়নে একযোগে ঈদ সামগ্রী বিতরণ করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী । সোমবার (১৮মে) সকালে সোনাগাজী উপজেলা চত্বরে অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।

এ সময় সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, পৌর অা’লীগের সভাপতি সেলিম পাটোয়ারী, সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, কাউন্সিলর নুর নবী লিটন,অা’লীগ নেতা মোস্তাফিজ ফারুক, উপজেলা ছাত্রলীগ রবিন চৌধুরী প্রমুখ।

১৪মে সকালে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ মাসুদ চৌধুরি।

উপজেলা অা’লীগ নেতা নুর নবী লিটন বলেন, মহামারি করোনা ও পবিত্র ঈদুল ফিতর’ উপলক্ষে ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনের নির্বাচনি এলাকার কর্মহীন এবং দুস্থ্যদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি আরো বলেন, এসব উপহার সামগ্রী ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ সভাপতি -সম্পাদক, ও সহযোগি সংগঠনের সভাপতি -সম্পাদকের মাধ্যমে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *