রামগড়ে এক সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ : আটক ১ | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি:

রামগড় পৌরসভার চৌধুরীপাড়ায় রবিবার সকাল সাড়ে ৯টায় স্বামীর বাড়িতে নিজের শাড়িকাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মনোয়ারা বেগম শিউলি নামের এক সন্তানের জননী আত্মহত্যা করে।

রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকত্তা মো: শামছুর জ্জামান জানান  সকাল সাড়ে দশটার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনার পর স্বামী দেলোয়ার হোসেন ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ সন্দেহ জনক হিসেবে শাশুড়ি শাহনাজ বেগম (৫৮) কে আটক করা হয়।

নিহত মনোয়ারা বেগমের পিতা মোঃ বেলাল হোসেন জানান, তাহার মেয়েকে দীর্ঘদিন যাবৎ স্বামী-শাশুড়ি নির্যাতন করে আসছিল। একাধিকবার জনপ্রতিনিধির মাধ্যমে সালিশ দরবার হয়েছে।, আজ সকালে আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করে অথবা নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে পারে।

বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *