সোনাগাজী প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সোনাগাজী উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জানুয়ারী শনিবার সন্ধ্যায় চর দরবেশ ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সরোয়ার দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা নাজমুল হক জাহাঙ্গির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন টিপু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তালেব আলী, যুবলীগ নেতা হেদায়েত উল্যাহ প্রমুখ।
বর্ধিত সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫নং চরদরবেশ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলম শাহীনের সভাপতিত্বে উপস্থিত অতিথিবৃন্দ সহ ইউনিয়ন ছাত্রলীগ ও ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন।