লক্ষীপুর সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গণপিটুনিতে আজ ভোরে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ সময় নিহত ‘ডাকাত’দলের আরো পাঁচ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার ভোরে উপজেলার বামনী ইউপির সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল(৩৩) চাঁদপুরের হাইমচরের বাসিন্দা। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের চর পাতা গ্রামের মো. কাউসার (৪০), শ্যামগন্জ গ্রামের মো.মমিন (৩৫), চর রুহিতা গ্রামে মো. সুমন ( ৩৬), চর রমনি গ্রামের মো.ইব্রাহিম (৪০), চর রমনি গ্রামে মো. সবুজ।