ফেনী প্রতিনিধি:
ফেনী শহরের একাডেমী এলাকার কলাবাগান রোডের আশ্রাফ ভিলায় শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতির সংগঠিত হয়েছে । এসময় ডাকাতদল ৫০ ভরি স্বর্ন, নগদ ৭০হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ১৫/২০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল ফেনী শহরের ৭নং ওয়ার্ডের একাডেমী কলাবাগান রোডের আশ্রাফ ভিলার মালিক আলী আশ্রাফ পাটোয়ারীর নীচতলার বাসার জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে । এসময় পরিবারের সবাইকে শাড়ি-ওড়না দিয়ে বেধে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী, মেয়ে ও তিন পুত্রবধুর ৫০ ভরি স্বর্ন, তার নগদ ৭০ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন লুটে নেয়। খবর পেয়ে রোববার সকালে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছে।