ফেনীর ফরহাদনগরে আ’লীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

 

ফেনী প্রতিনিধি -ফেনী সদর উপজেলার ফরহাদনগরে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব।মংগলবার বিকালে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

এতে  ফরহাদনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার বশির আহম্মদ, ২নং ওয়ার্ড মেম্বার আক্তার আজিম বাদশা, ৮নং ওয়ার্ড মেম্বার আবদুল মান্নানসহ ২০ জনের নাম উল্লেখ করে ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

 

মামলায় নোরাজপুর গ্রামের ইলিয়াসের পুত্র শাহাদাত হোসেন (২৮), মতুর্জা ভূঞার ছেলে মামুন (২৮), আবুল খায়েরের ছেলে আজগর (২৮), কামাল উদ্দিনের ছেলে বদিউল আলম স্বপন (৩৭), মৃত দেলোয়ার হোসেনের ছেলে ও ৮ নং ওয়ার্ড মেম্বার আবদুল মান্নান (৪২), আবুল কাশেম নাদু মিয়ার ছেলে মোস্তফা স্বপন (৪০),কাটামোবারক ঘোনা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ সেলিম, এবায়দুল্লাহ কেশুর ছেলে নুরুল আবছার, মধ্যম ফরহাদনগর গ্রামের মৃত আবদুল হকের ছেলে ও ২নং ওয়ার্ড

মেম্বার আক্তার আজিম বাদশা, বাবুলের ছেলে আশ্রাফুজ্জামান জুয়েল, আবদুল লতিফের ছেলে আবদুল্লাহ আল মামুন জিকু, আবদুল আজিজ আরিফ (২৮), পুর্ব সুলতানপুর গ্রামের আবুল কালামের ছেলে শাখাওয়াত হোসেন মিলন, মৃত জাকির আহম্মদের ছেলে হুমায়ুন কবির, দক্ষিণ ফরহাদনগর গ্রামের সফিউল্লাহর ছেলে ও

ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি এস আলী, আবুল বশরের ছেলে আবদুল্লাহ (২৫), মৃত মোখলেছুর রহমানের ছেলে ও ৩নং ওয়ার্ড মেম্বার বছির আহম্মদ (৫২),তার পুত্র রাজু (২৬), চরকালিদাস গ্রামের ওহিদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন,মুহুরি গঞ্জ এলাকার রনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করা হয়।

এর আগে সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরীর সমর্থিতদের সাথে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু সমর্থিতদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *