নোবিপ্রবি হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি আবাসিক হলে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালী সদরের ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে মো.জাকারিয়া’র উপস্থিতিতে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভাষা শহীদ আবদুস সালাম আবাসিক হলে অভিযান চালিয়ে পুলিশ দেশীয় অস্ত্র, মদের বোতল ও গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে ফোনে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিকেল ৫টার দিকে নোয়াখালী সদরের ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে মো.জাকারিয়া দেশীয় অস্ত্র, মদের বোতল ও গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ভাষা শহীদ আবদুস সালাম আবাসিক হল থেকে বহিরাগতদের তাড়িয়ে দেয়া হয়েছে। তবে এ হল কিছুদিন পুলিশের দায়িত্বে থাকবে। পরে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *