ফেনী : ১৮ অক্টোবর, ২০১৭।
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল আজ বুধবার থেকে শুরু হবে।ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে মঙ্গলবার শহরে বর্ণাঢ্য র্যালী করেছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা।
এতে ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার,যুগ্ন সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
এছাড়াও র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কাপের বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
এসময় পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, কুলদ্বীপ চাকমা (রাজস্ব),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম,সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে জেলার ৬ উপজেলা থেকে ৬টি দল অংশ নিবে। অাজ উদ্বোধনী দিনে ক. গ্রুপের ফেনী সদর উপজেলা দলের সাথে সোনাগাজী উপজেলা দল অংশ নিবে।