বাংলারদর্পন।
চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেতাকে দেখতে যান তিনি।
মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নেন ও শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান ওবায়দুল কাদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে মহিউদ্দিন চৌধুরীর সুচিকিৎসার নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।