৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ মাসুদ চৌধুরী | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

সোনাগাজীতে তিন ইউনিয়নের ৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ফেনী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী। শনিবার সকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সোনাগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান সামছুল আরেফিন,  মতিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, বগাদানা  ইউনিয়ন  চেয়ারম্যান ইসহাক খোকন, ইউপি  সদস্য আবু ইউছুপ, আবদুর রহিম খোকন, এস এম ফেরদৌস রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. মাহফুজ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল ও ঠিকাদার কামরুল ইসলাম।

 

২০০১৭- ১৮অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে মতিগঞ্জ ইউনিয়নের দুটি সড়ক ১হাজার মিটার, বগাদানা ইউনিয়নের ১টি সড়ক ৫০০মিটার এবং সোনাগাজী সদর ইউনিয়নে দুটি সড়কের মোট ১হাজার ৫০০মিটার সড়কের উন্নয়ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেয়ামত উল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *