সাতক্ষীরায় ১১ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো র‌্যালী ও সেমিনার

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা :

“সুস্তো সবল জাতি চাই, মুরগির ডিম ও মাংস খাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১১ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো জেলা প্রানী সম্পদ অফিসে গিয়ে শেষ হয়। এসময় পুষ্টিকর খাবার এর গুণাগুণ লেখা ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করেন বিভিন্ন খামারীরা।

 

দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিষ্ণপুর বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আফসার আলী।

 

প্রধান অতিথি জেলা প্রানী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ বলেন, সুস্ত সবল থাকতে হলে ডিম ও মুরগীর মাংস খেতে হবে। জেলায় বর্তমান প্রায় তিন হাজার পোল্ট্রি খামারী রয়েছে যা থেকে জেলার খাদ্য চাহিদা পূরন করে পার্শ্ববর্তী জেলা সমূহও পাঠানো হয়। পোল্ট্রি মুরগী চাষ একটি লাভজনক ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *