নার্স নাজনিন সুলতানার হয়রানি মূলক বদলি আদেশ স্থগিত করার দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সহ সম্প্রতি স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানার হয়রানি মূলক বদলি আদেশ স্থগিত করার দাবিতে মানববন্ধন।

 

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ শাখা, নওগাঁ জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়ন ও সুজন সু-শাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ শাখার যুগ্ম-আহবায়ক মোঃ বেলাল হোসেন (১৩৬ ইমারত) সদস্য সচিব মোঃ আছলাম শেখ (৩৪১ সিএনজি), মোঃ মনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক মোঃ সমসের আলী (৩৮৮ রিক্সা ),

 

নওগাঁ জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহিন মন্ডল, সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সুজন সু-শাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী,  কিত্তিপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রমুখ নেতৃবিন্দ।

মানববন্ধ হতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশিøষ্ট সকল কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করে দাবি জানান হাসপাতালে ১০০শ শয্য হতে ২৫০ শয্যর জেনারেল হাসপাতাল হিসাবে ডাক্তার নার্স প্রদান করে নওগাঁ জেলা সহ বগুড়া ও জয়পুরহাট সহ জেলার সাধারণ মানুষদের পাশা পাশি শ্রমিকদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা ও নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র নার্স নাজনিন সুলতানার হয়রানি মূলক বদলি আদেশ স্থগিত করার জোরালো দাবি জানান মানববন্ধনে।

 

উলে্লখ্য হঠাৎ করে গত ২৪/০২/২০১৯ তারিখে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকার মহা পরিচালক(অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার স্বাক্ষরিত আদেশে নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে নওগাঁ হতে রাজশাহী জেলার বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ৫ দিনের মধ্যে যোগদানের আদেশ প্রদান করা হয়।

 

এমত অবস্থায় তাকে বদলী করলে হাসপাতালে রোগীদের ভুগান্তি বৃদ্ধি পাবে।  এছাড়া এই হাসপাতালে নার্সসের কয়েকটি পদ খালি(শুন্য) তার উপর বদলী আদেশ হওয়াই সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। একারণে ২৫০ শয্যর জেনারেল হাসপাতাল হিসাবে ডাক্তার নার্স প্রদান করে অত্র হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানার বদলী আদেশ স্থগিত করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী সহ সংশিøষ্ট সকলের প্রতি অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *