কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

এস কে সুমন, যশোর :
কেশবপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও নোংরা পরিবেশের কারণে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়িকে জরিমানা প্রদান করেছেন। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরশহরে শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোংরা পরিবেশের কারণে বনানী টি স্টোরের মালিকে ২ হাজার টাকা এবং সরকারি নির্দেশনা অমান্য করে করে দোকান খোলা রাখার অপরাধে বেডিং হাউসকে ২০০ টাকা ও সুব্রত সুজকে ২০০ টাকা জরিমানা করেন।

এ সময় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *