ফেনী প্রতিনিধি :
‘পরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম হাতিয়ার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উদ্বোধন করেন ফেনী ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি আবদুল মোতালেব, যুগ্ন-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, যুগ্ন-কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী, সদস্য আবু তাহের, মোসলেহ উদ্দিন বাদল হাজারী, আবুল কাসেম, শুকদেব নাথ তপন, মজিবুর রহমান ভূঞা, ফরিদ আহমদ ভূইঁয়া, সমিতির আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাঃ গাজী আবু বকর (অবঃ), হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
র্যালীতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন ফেনী সরকারী কলেজ, সরকারী জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী জি.এ একাডেমী, রামপুর গালর্স হাই স্কুল, পৌর বালিকা বিদ্যা নিকেতন, ফেনী বালিকা বিদ্যা নিকেতন, ল্যাবরেটরী হাই স্কুল, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল, রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিট।