১৭ মাস কারা ভোগের পর ৫ বাংলাদেশী কিশোরকে ফেরত দিলো ভারত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
ভারতে অবৈধ ভাবে প্রবেশের দায়ে ১৭ মাস সাজাভোগ শেষে ৫ বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে ভারত।
গতকাল শনিবার বেলা ১১ টায় দিনাজপুরের বাংলা হিলি চেকপোষ্ট গেটে ভারত হিলি ইমিগ্রেশন ওসি মোঃ নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি মোঃ আফতাব হোসেনের কাছে তাদের ৫ জনকে হস্তান্তর করেন। এ সময় বিজিবি-বিএসফ এর কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।
ফেরত আসা কিশোররা হলো- ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মশিউর রহমান (১৬), মৃত গুল মোহাম্মদের ছেলে আফসার হোসেন (১৭), ইফনুছ আলীর ছেলে বাদল রানা ( ১৪), আমিরুল ইসলামের ছেলের মামুন হোসেন (১৫) ও যাদুরানী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর রানা (১৫)।
হিলি ইমিগ্রেশন ওসি মোঃ আফতাব হোসেন জানান, এরা ২০১৫ সালে হরিপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হয়। তারপর ১৭ মাস তারা ভারতের পুনড় শিশু কল্যান কেন্দ্রে আটক ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *