নোয়াখালী সংবাদদাতাঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে পুলিশের গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে বিএনপি। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।