সৈয়দ মনির আহমদ >>
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকালে চাকলাদার কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশ ও দেশের জনগনের স্বার্থে আবারো দরকার শেখ হাসিনার সরকার। উন্নয়নের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার গঠন করতে না পারলে সকল মেঘা উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিনের অবহেলিত ফেনীর দক্ষিনাঞ্চলের উন্নয়নে সকলের ভোট ও সার্বিক সহযোগীতা চান তিনি।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন’র সভাপতিত্বে এবং সম্পাদক মাহফুজ আলম মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন,
ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ , আওয়ামীলীগ নেতা গোলাম সরওয়ার, ফেরদৌস রাসেল মেম্বার, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি এম এ হোসেন টিপু, মুক্তিযোদ্ধা মাহমুদ- হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমুখ।