শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি আশাঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯ টার দিকে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাত ৯টার দিকে বুধহাটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে বুধহাটা গ্রামের মৃত গফ্ফার মেম্বারের পুত্র মাহাবুবর রহমার রঞ্জুর বিসমিল্লাহ হার্ডওয়ারে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।
আগুনের লেলিহান শিখা এতই শক্তিশালী ছিলো যে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী ফাহিম ইলেকট্রনিক্স, বিচিত্রে ইলেট্রিনিক ও রাজা ভ্যারইটিস স্টোর ও অনামিকা মোবাইল সার্ভিসিং এর দোকানে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং দোকানে রক্ষিত মালামাল,টাকা পয়সা নিমেষে ভস্মীভূত হয়ে য়ায়।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সর্বশেষ প্রায় ২ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস টিম। তবে ফায়ার সার্ভিস ঘটনা পৌছানোর আগে ওমর হোটেল মালিক নিজস্ব জেনারেটর চালু করে মটরের মাধ্যমে তার ভাই সরোয়ার হোসেন এবং স্থানীদের সহযোগিতায় আগুন অন্য দোকানে ছড়াতে পারেনি।
বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক রঞ্জু জানান, এ ঘটনায় তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আরিফ রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ,বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।