জয়নুল অাবেদীন চৌধুরী রনি>>>
ফেনী জেলার গ্রাম-গঞ্জ, হাট-বাজারের স্বাধীন বাংলার একটি অন্যতম ফেনী জেলার অশ্রুসিক্ত সাধারণ মানুষের নয়ন মনি নিজাম উদ্দিন হাজারী এমপি
বাংলাদেশের ইতিহাস এখন বিকৃত অবস্থায় আছে বলে, তেমনী ফেনী জেলার ইতিহাসও কম বিকৃত নয়। যে সমস্ত ব্যাক্তিরা আমাদের প্রেরানা দায়ক, যাদের ইতিহাস পরে আমরা অন্যায় অবিচার এর বিরুদ্ধে লড়ার দিক্ষা পাব, যাদের অনুসরন করে আমরা সত্যের সন্ধানে উন্মোচিত হব, যাদের জীবনী হবে আমাদের পথ-প্রদর্শক, যারা স্বপ্ন দেখেছেন সুস্থ-সুন্দর একটি সমাজ-একটি জেলা গড়ার-একটি দেশ গড়ার, যাদের অক্লান্ত পরিশ্রম শুধু মাত্র মানুষের মাতৃকার কল্যানের জন্য, যাদের হৃদয় শায়িত অবস্থায় ও আমাদেরই জন্য কাঁদে, যাদের জীবনী ইতিহাসে স্বর্ণ-মূদ্রণে মূদ্রীত করার কথা, আমরা ইতিহাসে সেই সমস্ত আলোর দিশারীদের খুঁজে পাই না।
আজ তেমনই একজন আলোর দিশারী, আমাদেরই পথ-প্রদর্শক, আমাদেরই গর্ব, ফেনী জেলার অহংকার, যার কিছু কাজ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে অনুপ্রানীত করবে। এমনই একজন সম্পর্কে কিছু কথা- বলব।
হে দুর্বার, অনুরুদ্ধ, অবিচল, বিজয়ী নেতা, গরিব- দুঃখী মেহনতি মানুষের চোখের পাতা, আমাদের অহংকার, জীবনের অঙ্গীকার, আলোর দিশারী, আমাদের সিক্ত হৃদয়ে, রিক্ত হয়ে আছে তোমার বিজয়ী গল্পে- গাঁথা , তুমি যে আমার প্রান- প্রিয় নেতা নিজাম উদ্দিন হাজারী ফেনী’ জেলার ঐতিহ্যে গাঁথা”।
নিজাম উদ্দিন হাজারী এমপি মাস্টারপাড়া, ফেনীর একজন কৃতি সন্তান তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ। ২০১১ সালে একমাত্র নৌকার প্রার্থী হিসেবে ফেনী সদর পৌরসভার থেকে প্রথম বার নির্বাচিত হন। শুধু তাই নয় পরবর্তীতে ২০১৪ সালে ফেনী সদর আসনে একমাত্র নৌকার প্রার্থী হিসেনে বিনাপ্রতিদ্ধিতায় সাংসদ নির্বাচিত হয়। যিনি বর্তমান ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে ফেনীর এলাকা জুড়ে উন্নয়নের জন্য রাস্তা-ঘাট ,ব্যবসা-বানিজ্য, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে ব্যপক অবদান রাখেন তিনি নিজাম উদ্দিন হাজারী। এছাড়াও তিনি ফেনী ২ আসনের গরীব মেহনতি মানুষের দারিদ্র বিমোচনের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি নিজ উদ্যোগে রেজিস্টার স্কুল, কলেজ ও মাদ্রাসা নির্মাণ ও উন্নয়নের কাজ করছেন।
অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় যে, তার এই জনপ্রিয়তা দেখে কিছু কুচক্রী মহল তার নামে মিথ্যা ও সাজানো মামলার চারদিকে চড়িয়ে জনমতে বিব্রত করে এবং উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্থ করে ও তাকে জনগনের কাছ থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলা গুলো মাননীয় সুপ্রিম কোর্ট আদালতে একে-একে খারিজ করে দেয়। তারপরও তারা বিভ্রান্তিকর মিথ্যা গুজব ছড়িয়ে যেতে অব্যাহত আছে।
ইতিহাসের পাতা খুললে দেখা যায়, দেশপ্রেমী, ন্যায়পরায়ন, মেহনতি মানুষের আপনজন, যারা সত্যের সন্ধানে নির্ভীক তাদেরকে কোনও কুচক্রী মহল জনগনের কাছ থেকে দূরে রাখতে পারেন নাই। এটাই বাস্তব। এটাই সত্যি।
তাই ফেনী জেলার গণমানুষের প্রান, নয়নের মনি, উন্নয়নের কর্ণধার, নিজাম উদ্দিন হাজারী এমপি ‘কে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথ থেকে একবিন্দু পরিমানও সরাতে পারবেন না।
নিজাম উদ্দিন হাজারী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবেন নৌকা প্রতীক হাতেই নিয়ে ইনশাআল্লাহ।
শেখ হাসিনার সালাম নিন; নৌকা মার্কা ভোট দিন।
নিজাম ভাইয়ের সালাম নিন; নৌকা মার্কা ভোট দিন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় ছাত্রলীগ।
লেখকঃ জয়নুল আবেদিন চৌধুরী রনি;
সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ফেনী জেলা শাখা, ফেনী।