সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
২১ আগস্ট দুপুরে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষনার পর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিস্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।
দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহর পদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হন। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমুখ। বক্তারা ১৪বছর পর অাদালতের রায়ে সন্তোষ জানিয়ে বলেন, সন্দেহাতীত ভাবে প্রমানিত খুনি তারেকের মৃত্যুদণ্ড চায় আওয়ামীলীগ নেতাকর্মীরা ।
পথসভা শেষে নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।
#বাংলারদর্পন।