মোশারফ হোসেন, রামগড় :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়া-লেখার মান উন্নয়ন করতে হবে, এই বিষয় জেলা পরিষদ সহযোগীতা করে যাবে। শিক্ষাূর্থীদের পড়া-লেখার পাশাপাশি সামাজিক দ্বায়ীত্ব হিসেবে মদ-জুয়ার কু-ফল সম্পকে পাড়া-মহল্লায় প্রচারনা চালাতে হবে।
৮ সেপ্টেম্বর বিকালে রামগড় উপজেলা টাউনহলে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রামগড় কলেজ শাখার উদ্যেগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের রামগড় কলেজ শাখার সভাপতি হিমেল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন শিক্ষা বাদ জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এটিএম মোর্শেদ, বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত প্রভাংশু ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হরিপদ্দ ত্রিপুরা, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, ত্রিপুরা যুব কল্যাণ সমিতির সভাপতি রতন বৈষ্ণব ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের জেলা কলেজ শাখার সহ-সভাপতি বিপুল ত্রিপুরা বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক ধনমোহণ ত্রিপুরা, সাবেক সভাপতি ত্রিদ্বীপ ত্রিপুরাসহ অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পর্যায়ে উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পাঠ্যবই বিতরণ শেষে টিএসএফ কে ৫০হাজার টাকার অনুদান প্রদান করেন প্রধান অতিথি।