চট্টগ্রাম রাউজানে বনার্ঢ্য আয়োজনে জম্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :

 

 

এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাষ্ট্রীয় ভাবে সকল ধর্মের অধিকার এক। রাউজানে প্রতিটি ধর্মের মানুষের আবাসস্থল হিসাবে যার যার ধর্ম সে পালন করছে। প্রতিটি ধর্মের মানুষ চায় শান্তি, যেমনি শ্রীকৃষ্ণ ৫২৪৪ বছর আগে শান্তির বার্তা নিয়ে অাভির্ভূত হয়েছিলেন পৃথিবীতে। তাই শান্তি ও সৌহার্দ্য পুর্ণ পরিবেশ বজায় রেখে সকল ধর্মের মানুষকে উৎসব পালন করতে হবে। তিনি রবিবার সকালে জম্মাষ্টমী উপলক্ষে বিশাল মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে বাধ্য বাজনা, রেলি, পেষ্টুন, প্লেকার্ড সহকারে উপজেলা পরিষদ মাঠে সমাবেত হয় হাজার হাজার সনাতন ধর্মের নারী-পুরুষ। উপজেলা জম্মাষ্টমী  পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আর্শিবাদক ছিলেন,  পটিয়া হরিলাসদ্বীপ শ্রী শ্রী জ্যোতি হাবিহর বৈকুষ্ঠ গীতি যোগাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ সজলানন্দ ব্রক্ষচারী।

 

উপজেলা জম্মাষ্টমী পরিষদের সাধারণ  সম্পাদক তপন দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, এসিলেন্ড জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।  বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর  এডভোকেট সমীর দাশ গুপ্ত, দক্ষিণ রাউজান পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, দক্ষিণ রাউজান পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, উপজেলা  পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. সুজিত দত্ত। এতে আরো বক্তব্য রাখেন, রুনু ভট্রচার্য্য, ধনা মালাকার, রুবেল বৈদ্য, সুজিত দাশ মিন্টু, স্বপন চৌধুরী, বিশ্বজিত চৌধুরী, উজ্জ্বল দাশ গুপ্ত, কাঞ্চন বিশ্বাস, শিবু চক্রবর্তী, অনুপ চক্রবর্তী, অলক দাশ গুপ্ত, কমল চক্রবর্তী,  অশোক পালিত, সাজু পালিত, শ্যামল দাশ গুপ্ত, তপন কৃষ্ণ ঘোষ, উদয় দত্ত অর্ক, সুপন বিশ্বাস শন্করেশ, এড. দিশু কান্তি দে জিশু, রুবেল দাশ গুপ্ত, বিকাশ দাশ, সুশিল দাশ, বাসু ঘোষ, পিন্টু বিশ্বাস, দিপক চৌধুরী, লাভলু পারিয়াল, কাজল চক্রবর্তী, বিপ্লব মহাজন, কানু রাম দাশ, পিকলু চক্রবর্তী, জাগো হিন্দু পরিষদ নেতা, সুমন দাশ, চট্রেশ্বর ভট্রাচার্য্য, নিশান চৌধুরী, সনেট শীল, রিটন মহাজন, জয় ভট্রাচার্য্য, তুহিন গুহ, পিকলু নাথ, সুধীর মুহুরী, দেবাশীষ ভট্রাচার্য্য, রনি চক্রবর্তী, পংকজ ভট্রাচার্য্য, সাজীব দে সাজু, রাসু নাথ, টুটন মহাজন, সানু দে, সজল দাশ, রাজন দে রাজু, লিটন দেবনাথ প্রমুখ। উপস্তিত ছিলেন, থানার ওসি কেপায়েত উল্লাহ, থানা আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু,কাউঞ্চিলর জানে আলম জনি প্রমুখ। আলোচনা শেষে উপজেলা চত্বর থেকে বিশাল মঙ্গল শোভা যাত্রা বের করে রাউজান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে রাস বিহারী ধাম মন্দিরের মাঠে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *