রামগড়ে জাতীয় শোক দিবস পালিত | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে।

 

রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত খাবার পরিবেশন, প্রামান্য চিত্র প্রদশর্নী, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করে।

 

সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে উপজেলা টাউন হল থেকে একটি শোক র‌্যালি শুরু হয়।  র‌্যালি শেষে উপজেলা বিজয় ভাষ্কর্য প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা টাউনহলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা। বিশেষ অতিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জুলফিকার আলী ফিরোজ,  উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা জিনাত রশিদ, সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন, রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আবদুল হান্নান প্রমুখ।

 

এদিকে উপজেলা আওয়ামীলীগ পৃথক ভাবে শোকর্যালি,  দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। উপজেলা আওয়ামীলীগের আাহবায়ক শাহ আলম মজুুমদারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওমীলীগের সদস্য সাবেক এমপি একেএম আলীম উল্যাহ, জেলা আ.লীগ সদস্য শের আলী ভূইয়া, সাবেক উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন,  উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইচ চেয়ারম্যান আবদুল কাদের, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন রিপন প্রমুুখ।

 

 

এসময় দিনব্যাপি কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা ছাড়াও  সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *