ফেনী প্রতিনিধি : ফেনীর ধলিয়া ইউনিয়নের মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের কার্পেটিং উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৬অাগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানাযায়, প্রায় ১০লক্ষ টাকা ব্যায়ে এলজিইডি উক্ত সড়কটির মেরামত কাজ শুরু করলে স্থানীয় আন্টু চৌধুরী (৪৪) বাধা দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান এহসান এন্টারপ্রাইজ বিষয়টি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অবহিত করলে তিনি কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
১৫দিন স্থগিত থাকার পর সোমবার কার্পেটিং কাজ শেষ হয়। ক্ষিপ্ত হয়ে বাধাদানকারীরা রাস্তার কয়েকটি অংশে কার্পেটিং উপড়ে ফেলে দেয়।
ইউপি সদস্য মোঃ লিটন জানান, এটি এলজিইডির পুরাতন সড়ক। বাধা দেয়ার সুযোগ নেই। যারা বাধা দিয়েছে তারাই সন্ত্রাসী ভাড়া করে রাস্তার কয়েকটি অংশ উপড়ে ফেলেছে, যা অাইনত দন্ডনীয়।
বাধা দেয়ার বিষয়টি স্বীকার করলেও রাস্তা উপড়ে ফেলার বিষয়টি অস্বীকার করে অান্টু চৌধুরি জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন।
খবর পেয়ে ধলিয়া ইউপি চেয়ারম্যান অানোয়ার হোসেন মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত ব্যাবস্থা নেয়ার অাশ্বাস দেন।