মোঃ আলাউদ্দীন :
২৩ জুলাই ১০ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল নতুন রেল স্ট্যাশন এর সামনে অভিযান পরিচালনা করে মোসাঃ শামছুন নাহার (৪৫), স্বামী- রহিম উদ্দিন, শামছুন নাহার (৪১), স্বামী- আবুল কাশেম, এবং ফয়েজি মাওলা (২৩)কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ১০,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ২৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।