পরশুরামে আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন মেম্বারের ওপর হামলা | বাংলারদর্পন

ষ্টাফ রিপোর্টার-

পরশুরামের মির্জানগর  ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন ছুট্টুকে ১২ জুলাই বৃহস্পতিবার  দুপুরে  পিটিয়ে গুরুতর করেছে দুর্বৃত্তরা।

জানা যায় মির্জানগর ইউনিয়নের  ফখিরের খিল জামে মসজিদের ইমাম মোয়াজ   কাশেমের সাথে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

মসজিদের ইমাম মোয়াজ কাশেমকে গত শুক্রবার চাকুরীচ্যুত করায় ওই ইমাম ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছেন বলে ছুট্টু মেস্বার অভিযোগ করেছেন।

আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন ছুট্টু অভিযোগ করেন বৃহস্পতিবার  দুপুরে পরশুরাম বাজারের রাজলক্ষি মিষ্টার্নভান্ডারের সামনে গেলে ১০/১৫ জন তার উপর অতর্কিতভাবে হামলা করে।

তিনি অভিযোগ করেন সন্ত্রাসীরা তাকে লোহার রড দিয়ে পিঠিয়ে  গুরতর আহত করে, স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে দ্বিতীয় দফা হামলার অাশংকায় অজ্ঞাত বেসরকারী প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফখিরের খিল জামে মসজিদের ইমাম মোয়াজ   কাশেমের কাছে অভিযোগের বিষয়টি জানতে মোবাইল ফোন করলে সাংবাদিক পরিচয় দিলে রং নাম্বার বলে মোবাইল ফোন কেটে দেন।

গ্রামবাসী অভিযোগ করেন ফখিরের খিল জামে মসজিদের ইমাম মোয়াজ   কাশেম কে কেন্দ্র করে মুসল্লিদের মাঝে বিরোধ দেখা দিলে গত ৬ জুলাই ইমামকে বহিস্কার করে স্থানীয় ইউপি মেম্বার ছুট্টু সহ মুসল্লিরা।

পরশুরাম মডেল থানার  পুলিশ পরিদর্শক ( তদন্ত) খালেদ দাইয়ান জানান ইউনিয়ন পরিষদের  সদস্য মহিউদ্দিন ছুট্টু হামলার স্বিকার হয়েছেন,খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *