ফেনী প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূইয়ার যুবক এস এম শাকিল (২৭) নিহত। সে দাগনভূইয়া বাজারের জামিল ফার্মাসির মালিক মোহাম্মদ বেলাল এর ছোট ছেলে।
নিহতের পিতা মোহাম্মদ বেলাল জানান, গত দুই বছর আগে শাকিল জীবিকার উদ্যেশে আফ্রিকায় পাড়ি জমায়।এবং বেলকন শহরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে।
রবিবার (২৯ জানুয়ারী) দিনগত রাত বাংলাদেশ সময় ১ টার দিকে তার দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।এবং ঘটনাস্থলেই সে মারা যায়।তিনি আরো জানান আগামি ২-৩ দিনের মধ্যে তার লাশ দেশে আসবে।তার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।