বন্দুকযুদ্ধে’ ১১ জেলায় ১১ ‘মাদক বিক্রেতা’ নিহত | বাংলারদর্পন 

`নিউজ ডেস্ক :

চলমান মাদক বিরোধী অভিযানে গতকাল শনিবার দেশের ১১ জেলায় কথিত বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত সময়ে বন্দুকযুদ্ধগুলো ঘটে।

কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছে। তিনি টেকনাফ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রামের সীতাকুণ্ডে রায়হানউদ্দিন নামে আরও এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এদিকে, চাঁদপুরের মতলবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মাদক ব্যবসায়ী সেলিম।

অন্যদিকে, খুলনার দিঘলীয়া, বাগেরহাটের চিতলমারী, ময়মনসিংহের বলাশপুর, নোয়াখালীর সোনাইমুড়ি ও কুষ্টিয়ার হাউজিং এলাকায় বন্দুকযুদ্ধে মারা গেছে আরও পাঁচ মাদক ব্যবসায়ী।

এছাড়া, ঝিনাইদহের শৈলকূপা ও মেহেরপুরের গাংনীতে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে দুইজন। এ নিয়ে এ পর্যন্ত গত ১২ দিনে এ নিয়ে বন্দুকযুদ্ধে মারা গেলেন ৭৬/৭০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *