ফেনী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শাহাপুর যুব উন্নয়ন পাঠাগারের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
সহ-সভাপতি নুর নবী সৌরেভের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ , আবু বক্কর ছিদ্দিক গেরিলা মেম্বার , নিজাম উদ্দিন শাহীন মেম্বার , পাঠাগারের সেক্রেটারি মিনাজ উদ্দিন রবিন, শাহাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মাষ্টার এটিএম শফিকুল ইসলাম প্রমুখ।
রক্তের গ্রুপ পরীক্ষা করেন পাঠাগারের পাঠাগার বিষয়ক সম্পাদক জাহিদুল হক ও সার্বিক সহযোগীতায় নাজমুল হাসান।
উল্লেখ্য যে পাঠাগারের নিয়মিত কর্মসূচির মধ্য বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন একটি।