রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড বিনোদপুর যে ওয়ার্ড এর অধিক আংশ এরিয়া বাজার এলাকা ! খাদ্য গোডাউনের সামনে নিয়মিত ময়লা আবর্জনা ফেলা হয়। যদিও এটা ময়লা ফালানোর কোন নির্ধারিত কোন স্থান নয় !! তবুও এখানেই ফেলা হয় নিয়মিত ময়লা আবর্জনা। আবার বিকেল হলেই সেই আবর্জনাতে দেওয়া হয় আগুন। যে আগুনের ধোঁয়া আসে পাশের মার্কেট ও বাসা বাড়ি গুলোতে চলে যায়।
যার ফলে বাজার ব্যবসায়ী ও আসে পাসের বাসা বাড়ির মানুষ গুলো চরম ভোগান্তিতে রয়েছে।
এই ধোঁয়া থেকে হতে পারে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ! তাই এই ধরনের রোগের হাত থেকে পৌরবাসীকে বাঁচাতে এই স্থানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল পৌর কর্তৃপক্ষের কাছে।