ওমর ফারুকঃ দৈনিক আমাদের কণ্ঠ ও বাংলারদর্পন চট্টগ্রাম ব্যুরো চীফ আলাউদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।গত ৪ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান থানার পুর্ব গুজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ তার বসত বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।
জানাযায়, ষ্টীলের আলমারী ওভার ড্রপ ও ট্রাংক ভেঙ্গে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা,প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, ছুটিতে থাকা তার দুবাই প্রবাসী ভায়ের ভিসা ও পাসপোর্ট এবং কাপড় চোপড়সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সকালে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জনা গেছে।
এই ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে তার মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনার রাতে আলাউদ্দীন এবং ছুটিতে থাকা তার প্রবাসী বড় ভাই সালাউদ্দীন কেউই বাড়িতে ছিলেন না। তারা তাদের চট্টগ্রাম শহরের বাসায় ছিলেন বলে জানা গেছে।