এফইউজের আয়োজনে বিজয় দিবস পালন

শহর প্রতিনিধি :
ফেনী সাংবাদিক ইউনিয়ন -এফইউজের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে ।

সকাল ১০টায় ফেনীর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ ।


সকাল সাড়ে ১০টায় এফইউজে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি যতন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, সদস্য আবুল কাশেম চৌধুরী , রবিউল হক রবি, জাহাঙ্গীর আলম নান্টু, আবু জাফর ভূঞা, রাসেল চৌধুরী, মোঃ ইলিয়াছ সুমন, মিরাজুল ইসলাম মামুন প্রমূখ ।


আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন সদস্যবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *