রাজবাড়ী: রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। বিএনপি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে।
রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারের বেদীতে শিক্ষা প্রতিমিন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী এসময় প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এরপরেই জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন অন্যান্য কর্মকর্তাগণ।
পরে জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার,জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বকস, অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, গণপূর্ত বিভাগ, জেলা এলজিইডি, জেলা শিল্পকলা একাডেমী, কৃষি বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বার এসোসিয়েশন, রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী সাংবাদিক ফোরাম, দৈনিক মাতৃকন্ঠ, পরিবার, দৈনিক রাজবাড়ী কন্ঠ, জাসদ(আম্বিয়া)সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধানঞ্জলী অর্পন করে।
সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে জেলা আওয়ামীলীগ। এরপর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী নেতেত্বে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে জেলা আওয়ামীলীগ।এসময় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম এর নেতৃত্বে জেলা বিএনপি।
পরে উইনার গ্রুপ এর পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন, আব্দুল্লাহ আল মামুন ও অন্যন্য সদস্য বৃন্দ। এরপর একে একে পুষ্পমাল্য অর্পন করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।