৫৭ ধারার মামলায় বিএমএসএফ ঝালকাঠির সভাপতি জামিন লাভ

 

 

ঝালকাঠি ৭ ফেব্রুয়ারি ২০১৮:

বিলুপ্ত তথ্যপ্রযুক্তির ৫৭ ধারার মামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও একুশে টিভির ঝালকাঠে জেলা প্রতিনিধি আজমির হোসেন তালুকদারকে জামিন দিয়েছে আদালত। বুধবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো: কবির হোসেন দীর্ঘ শুনানী শেষে তার জামিন মঞ্জুর করে। মামলা পরিচালনা করেন বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট ফয়সাল খান সুমন।

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ৫৭ ধারার মামলায় ওয়ারেন্ট থাকায় ঝালকাঠি থানা পুলিশ শহরের সদর চৌমাথা এলাকার বাসা থেকে  তাকে গ্রেফতার করে ।  গত বছর টেন্ডার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করলে জাহাঙ্গীর হোমেন মঞ্জু নামে এক ব্যক্তি  তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলাটি দায়ের করেছিল।

এদিকে বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সরকার ৫৭ ধারা বাতিল করেছে সেহেতু এই মামলায় দায়ের হওয়া মামলাগুলো কার্যত অচল।

 

এদিকে বিএমএসএফ’র জেলা সভাপতিআজমীর তালুকদারের গ্রেফতারের খবর সারাদেশের সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জামিনকালে বিএমএসএফ’র জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে আজমীর তালুকদার বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। ঐক্যবদ্ধতার মাধ্যমে সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *