নোবিপ্রবি প্রতিবেদক:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অস্টম ব্যাচের ছাত্রী ফৌজিয়া সড়ক দুর্ঘটনায় নিহত। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
রোববার বেলা আড়াইটার দিকে সোনাপুর- নোবিপ্রবি সড়কে পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষের ফলে দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সোনাপুর-নোবিপ্রবি সড়কের রয়্যাল হসপিটালের কাছে ব্যাটারি চালিত অটোরিকশাকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
পরে তাকে দ্রুত নিকটস্থ রয়্যাল হসপিটালে নেওয়া হলে সেখান থেকে তাকে নোয়াখালী সদর হসপিটালে পাঠানো হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ফৌজিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে।