ফেনীর সোনাগাজী উপজেলাস্থ বগাদানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ অা’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান খোকন বলেন, অাগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অা’লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে প্রমানিত হয়েছে অা’লীগ হলে ঐক্যবদ্ধ হলে কেউ হারাতে পারবেনা। শেখ হাসিনা সরকারের উন্নয়ন গুলো পাড়ায় মহল্লায় সাধারণ জনগনকে অবহিত করতে হবে।
বৃহষ্পতিবার বিকালে ওয়ার্ড অা’লীগের সভাপতি রুস্তম অালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অা’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এড. নাছির উদ্দিন বাহার, ইউনিয়ন অা’লীগের সভাপতি বেলায়েত হোসেন, কাজিরহাট বনিক সমিতির সভাপতি অা’লীগ নেতা জসিম উদ্দিন ।
এসময় ইউনিয়ন,ওয়ার্ড অা’লীগ ও সহযোগি সংগঠনের ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিস্তারিত অাসছে।