মোহাম্মদ অালাউদ্দিন:
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাের্শেদ আজম আওলাদ রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়েখ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, মাহে রমজানে রয়েছে মুসলমানদের জন্য তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সূবর্ণ সুযােগ। তাই সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক রােজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্রতী হওয়া। আর মুসলমানদেরকে কাখ্ঙিত এ লক্ষ্য পূরণের জন্য আহবান করে যাচ্ছে গাউছুল আজম (রাঃ)’র প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
তিনি গত ৩ জুন শনিবার চট্টগ্রাম বিশ্বদ্যিালয় ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, সিয়াম সাধনার ফলে মু’মিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজ সাম্য, সহার্দ ও সম্প্রীতির সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব।
কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদ মােস্তফা খলিফায় রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) এর স্মরণে ও মহিয়সী রমণী রহানী আম্মাজান (রাহঃ)’র ওফাত বার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৩০নং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও হাটহাজারীর বিভিন প্রতিষ্ঠানের শিক্ষক, আলম, শিক্ষাবিদ ও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাহ্ আমানত হলের প্রভােষ্ট ও মাইক্রাবায়োলজি বিভাগের প্রফেসর ড. মােহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ আশকুর রহমান, আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. আবুল মনছুর বলেন, মহান আল্লাহর অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে মুসলমানদের কাছে আগমন করে মাহে রমজান। তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাস বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা এবং অতীতের সকল ভুল মার্জনা করে নেয়া।
ইফতারের পূর্ব মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শাি ও সমদ্ধি এবং গাউছুল আজম (রাঃ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।